⚠️ ইন্টারনেট সংযোগ নেই — অফলাইনে আছেন
নোটিশ ৬৪ জেলায় শাখা গঠন চলমান — এখনই যোগ দিন →

অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা

অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা কিশোরগঞ্জ উপজেলার মুষা বটতলা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি খেড়কেটু মিয়া সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। গাছ থেকে পড়ে যাওয়ার কারণে তাঁর মেরুদন্ড ভেঙ্গে যায়, ফলে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি অভাব ও দারিদ্র্যের সঙ্গে দিনযাপন করছে, প্রায়ই খাবারের অভাবে দিন পার করছে।
এই খবর জানার পর রুখে দাঁড়াও বাংলাদেশ সংগঠন পরিবারের পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকা নিয়েছে। তাদের পক্ষ থেকে পরিবারটিকে ১ বস্তা চাউল, এক ক্যারেট ডিম, ৫ কেজি আলু এবং ২ কেজি ডাল সহযোগিতা হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে। সংগঠনটি বিশ্বাস করে যে, মানবিক সহায়তা ও সচেতন উদ্যোগের মাধ্যমে সমাজের সবচেয়ে দুর্বল ও প্রান্তিক মানুষদের জীবনকে কিছুটা হলেও সহজ করা সম্ভব। এই ধরনের উদ্যোগ মানুষকে একত্রিত করে এবং সমাজের প্রতি দায়িত্ববোধকে জাগ্রত করে।

এই পোস্টটি শেয়ার করুন

RDB FOUNDATION

অরাজনৈতিক, অলাভজনক মানবিক সংগঠন

ডোনেশন রসিদ (Donation Receipt)
দাতার নাম (Donor Name)
ক্যাম্পেইন (Campaign)
পেমেন্ট মাধ্যম (Method)
ট্রানজেকশন আইডি (TrxID)
টাকার পরিমাণ (Amount) টাকা
মোবাইল (Phone)
তারিখ (Date)
অনুমোদিত স্বাক্ষর
🌐 ✉️ 💬