দক্ষতা অর্জন করুন, স্বাবলম্বী হোন
বেকারত্ব দূরীকরণে আমরা আপনার পাশে। কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।
প্রশিক্ষণের জন্য আবেদনআমাদের কর্মসংস্থান উদ্যোগ
বেকার যুবকদের জন্য রুখে দাঁড়াও বাংলাদেশ (RDB)-এর পরিচালিত দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী কার্যক্রমসমূহ।
কারিগরি প্রশিক্ষণ
দরিদ্র ও সুবিধাবঞ্চিত যুবকদের জন্য সেলাই, মেকানিক্স, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন বাস্তবমুখী কারিগরি বিষয়ের উপর ফ্রি প্রশিক্ষণ প্রদান।
আইটি ও ফ্রিল্যান্সিং
আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে কম্পিউটার বেসিক, গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে উপার্জনের প্রশিক্ষণ।
নারী উদ্যোক্তা উন্নয়ন
নারীদের আত্মনির্ভরশীল করতে ক্ষুদ্র কুটির শিল্প, হস্তশিল্প এবং ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ ও স্টার্টআপ গাইডলাইন প্রদান।
চাকরি প্লেসমেন্ট
প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরিতে চাকরির সুযোগ তৈরিতে সরাসরি সহায়তা করা।
ক্যারিয়ার গড়তে আবেদন করুন
আপনি যদি বেকার হয়ে থাকেন এবং নতুন কোনো কাজে দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে চান, তবে নিচের ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।
- যোগ্যতার ভিত্তিতে বিনামূল্যে প্রশিক্ষণ
- কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
- হেল্পলাইন: 01823137030