⚠️ ইন্টারনেট সংযোগ নেই — অফলাইনে আছেন
নোটিশ ৬৪ জেলায় শাখা গঠন চলমান — এখনই যোগ দিন →

এতিমখানায় সহযোগিতা


মেমো 


মিনারুল ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য রুখে দাঁড়াও বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ফান্ড সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সহায়তার টাকা পাঠানোর আগেই আমরা মিনারুলের মৃত্যুসংবাদ পাই।



এই মর্মান্তিক পরিস্থিতিতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, সংগ্রহকৃত অর্থ মানবিক ও কল্যাণমূলক কাজে ব্যয় করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ২০০০ (দুই হাজার) টাকা মিনারুলের নামে ওমর মডেল মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের কল্যাণে দান করা হয়েছে।

অবশিষ্ট অর্থ ক্যান্সারে আক্রান্ত রোগী অথবা গরীব ও অসহায় মানুষের চিকিৎসা ও জরুরি সহায়তায় ব্যয় করা হবে, ইনশাআল্লাহ।
রুখে দাঁড়াও বাংলাদেশ বিশ্বাস করে—মানবতার পাশে দাঁড়ানো শুধু সহানুভূতি নয়, বরং দায়িত্ব। আমরা প্রতিটি দানের স্বচ্ছতা ও যথাযথ ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
মরহুম মিনারুলের রুহের মাগফিরাত কামনা করছি ।
মানবতার পক্ষে, অসহায় মানুষের পাশে—রুখে দাঁড়াও বাংলাদেশ।

এই পোস্টটি শেয়ার করুন

RDB FOUNDATION

অরাজনৈতিক, অলাভজনক মানবিক সংগঠন

ডোনেশন রসিদ (Donation Receipt)
দাতার নাম (Donor Name)
ক্যাম্পেইন (Campaign)
পেমেন্ট মাধ্যম (Method)
ট্রানজেকশন আইডি (TrxID)
টাকার পরিমাণ (Amount) টাকা
মোবাইল (Phone)
তারিখ (Date)
অনুমোদিত স্বাক্ষর
🌐 ✉️ 💬