⚠️ ইন্টারনেট সংযোগ নেই — অফলাইনে আছেন
নোটিশ ৬৪ জেলায় শাখা গঠন চলমান — এখনই যোগ দিন →

চিকিৎসা সহায়তা

মাদ্রাসা ছাত্র রহমতুল্লাহ একটি দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর কিছুটা সুস্থ হলেও পরবর্তীতে ইনফেকশনের কারণে দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর থেকে ঢাকায় এনে ভর্তি করা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) (পঙ্গু হাসপাতাল)-এর পুরাতন বিল্ডিং, ৪র্থ তলা, ওয়ার্ড-A, বেড নং G-45 এ। দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়ের ভার বহন করতে গিয়ে তার পিতা চরম আর্থিক সংকটে পড়ে যান এবং দিশেহারা হয়ে পড়েন।
এমন কঠিন সময়ে মানবতার সেবায় এগিয়ে আসে রুখে দাঁড়াও বাংলাদেশ সংগঠন। প্রথমবার সংগঠনের উপদেষ্টা ডাঃ মাঈনুল আল হাসান জাকির (এমবিবিএস) সরাসরি হাসপাতালে গিয়ে রোগীর খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। তার এই মানবিক উদ্যোগ রোগীর পরিবারকে সাহস ও মানসিক শক্তি জুগিয়েছে। পরবর্তীতে আবারও খোঁজখবর নিয়ে জানা যায় যে রহমতুল্লাহকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বর্তমানে সে হেমায়েতপুরে তার মামার বাসায় অবস্থান করছে। রোগীর দাদীর সাথে যোগাযোগ করে তার মামার বিকাশ নম্বরে দ্বিতীয়বারের মতো ২,০০০ মোট ৪৫০০ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয় রুখে দাঁড়াও বাংলাদেশের পক্ষ থেকে। রুখে দাঁড়াও বাংলাদেশ বিশ্বাস করে—আপনার সামান্য সহযোগিতাই বদলে দিতে পারে অসহায় মানুষের জীবন। আমরা সবসময় চেষ্টা করি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। রহমতুল্লাহর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। মানবতার সেবায় আমরা ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।

এই পোস্টটি শেয়ার করুন

RDB FOUNDATION

অরাজনৈতিক, অলাভজনক মানবিক সংগঠন

ডোনেশন রসিদ (Donation Receipt)
দাতার নাম (Donor Name)
ক্যাম্পেইন (Campaign)
পেমেন্ট মাধ্যম (Method)
ট্রানজেকশন আইডি (TrxID)
টাকার পরিমাণ (Amount) টাকা
মোবাইল (Phone)
তারিখ (Date)
অনুমোদিত স্বাক্ষর
🌐 ✉️ 💬