⚠️ ইন্টারনেট সংযোগ নেই — অফলাইনে আছেন
নোটিশ ৬৪ জেলায় শাখা গঠন চলমান — এখনই যোগ দিন →

বৃক্ষ রোপণ কর্মসূচী ২০২৬

 পরিবেশ সংরক্ষণ এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে “সবুজে গড়ি বাংলাদেশ, রক্ষা করি পরিবেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে RDB Foundation (রুখে দাঁড়াও বাংলাদেশ) এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

(প্রধান তত্বাবধায়ক ও পরিচালক মোঃ ইন্তেজামুল হক ও কিশোরগঞ্জ ইউনিট এর সদস্যরা মিলে এ আর মামুন নার্সারি থেকে চারা ক্রয় করছে)

আজ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা, কালিকাপুর ও পুটিমারী ইউনিয়নের বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ১০টি প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। কর্মসূচীর আওতায় কাঁঠাল, মালটা, পেয়ারা, জলপাই এবং মেহগনি গাছের চারা রোপণ করা হয়েছে।

RDB Foundation বিশ্বাস করে, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ফলজ গাছগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও এতিম শিশুদের জন্য ভবিষ্যতে উপকারী সম্পদ হিসেবে কাজ করবে।

(মাঠ পর্যায়ে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হচ্ছে)


উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন RDB Foundation-এর প্রধান তত্ত্বাবধায়ক ও পরিচালক মোঃ ইন্তেজামুল হক রানা, উপদেষ্টা সিরাজুল ইসলাম এবং কিশোরগঞ্জ ইউনিটের সম্মানিত সদস্যবৃন্দ। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।



RDB Foundation-এর পক্ষ থেকে জানানো হয়, মানবকল্যাণ, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কর্মসূচী অব্যাহত থাকবে। দেশের প্রতিটি অঞ্চলে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা গড়ে তোলার জন্য সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আসুন, আমরা সবাই মিলে আরও বেশি গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং একটি সবুজ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

RDB Foundation

“মানবতার কল্যাণে, সমাজের উন্নয়নে” 🌱🌳🇧🇩

প্রকাশের তারিখ: ০৮ জুন ২০২৬

প্রকাশক: RDB Foundation (রুখে দাঁড়াও বাংলাদেশ)

এই পোস্টটি শেয়ার করুন

RDB FOUNDATION

অরাজনৈতিক, অলাভজনক মানবিক সংগঠন

ডোনেশন রসিদ (Donation Receipt)
দাতার নাম (Donor Name)
ক্যাম্পেইন (Campaign)
পেমেন্ট মাধ্যম (Method)
ট্রানজেকশন আইডি (TrxID)
টাকার পরিমাণ (Amount) টাকা
মোবাইল (Phone)
তারিখ (Date)
অনুমোদিত স্বাক্ষর
🌐 ✉️ 💬