মানবতার সেবায় এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে RDB Foundation (রুখে দাঁড়াও বাংলাদেশ) এর পক্ষ থেকে একজন দরিদ্র ও অসহায় মহিলার মাঝে একটি ছাগল বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাময়িক সহায়তার পরিবর্তে স্থায়ী আয়ের উৎস তৈরির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাগল পালন করে উপকারভোগী ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং তার পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
ছাগল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RDB Foundation-এর প্রধান তত্ত্বাবধায়ক ও পরিচালক মোঃ ইন্তেজামুল হক রানা, উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, কিশোরগঞ্জ ইউনিট এর সাধারণ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ।
RDB Foundation বিশ্বাস করে, একটি ছোট সহায়তাও একটি পরিবারের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি শিক্ষা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
“সহযোগিতার হাত বাড়িয়ে দিন, বদলে দিন একটি পরিবারের ভবিষ্যৎ”—এই প্রত্যয় নিয়ে RDB Foundation তার মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
