মূল কনটেন্টে যান
ইন্টারনেট সংযোগ নেই — অফলাইনে আছেন
নোটিশ ৬৪ জেলায় শাখা গঠন চলমান — এখনই যোগ দিন
✕

৮৮ নং ভূলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর ডি বি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আর ডি বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ)-এর উদ্যোগে আজ ৮৮ নং ভূলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।



কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষের গুরুত্ব এবং নিয়মিত গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে উপস্থিত অতিথিরা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এছাড়াও উপস্থিত ছিলেন আর ডি বি ফাউন্ডেশন গাজীপুর ইউনিটের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুস সাকিব জয় এবং আর ডি বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ)-এর প্রধান তত্ত্বাবধায়ক ও পরিচালক মোঃ ইন্তেজামুল হক রানা।

বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং মানুষের খাদ্য, অক্সিজেন, ছায়া ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

আর ডি বি ফাউন্ডেশন জানায়, সামাজিক উন্নয়ন, মানবিক সেবা, রক্তদান, শিক্ষা সহায়তা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সার্বিক সহযোগিতায় ছিল সিনাবহ খন্দকারপাড়া যুব সংঘের সহ সভাপতি মোঃ রাজীব মাহামুদ এবং বাকি সদস্যরা 

আর ডি বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ) বিশ্বাস করে—আজ একটি গাছ রোপণ মানেই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার।

এই পোস্টটি শেয়ার করুন

RDB Foundation

রুখে দাঁড়াও বাংলাদেশ — RDB Foundation

অরাজনৈতিক, অলাভজনক মানবিক সংগঠন • প্রতিষ্ঠা ২০২০

অনুদানের রসিদ (Donation Receipt)যাচাই সম্পন্ন
দাতার নাম (Donor Name)
ক্যাম্পেইন (Campaign)
পেমেন্ট মাধ্যম (Method)
ট্রানজেকশন আইডি (TrxID)
টাকার পরিমাণ (Amount) টাকা
মোবাইল (Phone)
তারিখ (Date)
অনুমোদিত স্বাক্ষর

কুকি ব্যবহার

সাইটের অভিজ্ঞতা উন্নত করতে আমরা সীমিত কুকি ব্যবহার করি। আপনি চাইলে বাদ দিতে পারেন।