মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আর.ডি.বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ)-এর উদ্যোগে স্বামীহারা ও অসহায় মোছাঃ মরিয়ম বেগমের হাতে আজ ২৫ অক্টোবর ২০২৬ ইং তারিখে একটি ছাগল তুলে দেওয়া হয়েছে।
এটি আমাদের ছাগল বিতরণ কর্মসূচির দ্বিতীয় উপকারভোগী। আমাদের লক্ষ্য, ধাপে ধাপে ১০০ জন অসহায় মানুষকে এই কর্মসূচির আওতায় এনে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা।
আমরা বিশ্বাস করি, সহযোগিতা শুধু তাৎক্ষণিক প্রয়োজন পূরণের জন্য নয়; বরং মানুষের আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ার একটি কার্যকর পদক্ষেপ।
আমাদের ছাগল বিতরণ কর্মসূচীর অঙ্গীকার—সহায়তার হাত বাড়িয়ে স্বাবলম্বিতার পথ তৈরি করা।
আর.ডি.বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ)
"" দেশ ও মানুষের কল্যাণে""
