অর্থাভাবে যেন ঝরে না পড়ে কোনো মেধা
দরিদ্র ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমরা দিচ্ছি শিক্ষা বৃত্তি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। একটি শিক্ষিত জাতি গঠনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
বৃত্তির জন্য আবেদনআমাদের শিক্ষা কার্যক্রম
শিক্ষার্থীদের মেধা বিকাশে রুখে দাঁড়াও বাংলাদেশ (RDB)-এর চলমান উদ্যোগসমূহ।
মেধাবী বৃত্তি
আর্থিক সংকটে থাকা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য মাসিক বা এককালীন আর্থিক বৃত্তি প্রদান।
শিক্ষা উপকরণ বিতরণ
প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ।
বিনামূল্যে কোচিং
জেএসসি, এসএসসি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক দরিদ্র শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ফ্রি গাইডলাইন ও কোচিং।
উচ্চশিক্ষা সহায়তা
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ভর্তি ফি এবং অন্যান্য বিষয়ে বিশেষ আর্থিক সাহায্য প্রদান।
বৃত্তির জন্য আবেদন করুন
আপনি বা আপনার পরিচিত কোনো মেধাবী শিক্ষার্থী যদি আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে নিতে ব্যর্থ হন, তবে নিচের ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।
- যাচাই-বাছাইয়ের পর বৃত্তি প্রদান
- সঠিক ফলাফল ও প্রমাণপত্র আবশ্যক
- হেল্পলাইন: 01823137030