⚠️ ইন্টারনেট সংযোগ নেই — অফলাইনে আছেন
নোটিশ ৬৪ জেলায় শাখা গঠন চলমান — এখনই যোগ দিন →
আমাদের পরিচয়

মানবতার সেবায়
একটি অবিচল নাম

রুখে দাঁড়াও বাংলাদেশ (Rukhe Darao Bangladesh), যা দেশজুড়ে RDB Foundation বা সংক্ষেপে আরডিবি (RDB) নামে পরিচিত, একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং আধুনিক সমাজ বিনির্মাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন।

2020

সূচনা ও দর্শন

২০২০ সালের সংকটময় মুহূর্তে একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে আরডিবি ফাউন্ডেশন-এর আত্মপ্রকাশ ঘটে। আমাদের বিশ্বাস— মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রাখা, অসহায়ত্বের পাশে শক্ত হয়ে দাঁড়ানো এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।

প্রতিষ্ঠালগ্ন থেকেই Rukhe Darao Bangladesh রক্তদান কর্মসূচি, শিক্ষাবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে কাজ করে যাচ্ছে।

🎯

আমাদের লক্ষ্য (Mission)

জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীর জন্য রক্তদান নিশ্চিত করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং যেকোনো দুর্যোগে দ্রুততম সময়ে মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।

👁️

আমাদের রূপকল্প (Vision)

একটি মানবিক, শিক্ষিত এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করা, যেখানে প্রতিটি তরুণ নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজ পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।


আমদের মূলনীতি
সম্পূর্ণ অরাজনৈতিক
আরডিবি স্বাধীন এবং কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। মানবতাই আমাদের একমাত্র আদর্শ।
১০০% আর্থিক স্বচ্ছতা
ডোনেশনের প্রতিটি টাকার হিসাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে রিয়েল-টাইমে সবার জন্য উন্মুক্ত থাকে।
প্রযুক্তিনির্ভর সেবা
কাগজপত্রের ঝামেলার বদলে স্মার্ট ডেটাবেস ও প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি।

আমাদের এই মানবিক যাত্রায় আপনিও সঙ্গী হোন

RDB FOUNDATION

অরাজনৈতিক, অলাভজনক মানবিক সংগঠন

ডোনেশন রসিদ (Donation Receipt)
দাতার নাম (Donor Name)
ক্যাম্পেইন (Campaign)
পেমেন্ট মাধ্যম (Method)
ট্রানজেকশন আইডি (TrxID)
টাকার পরিমাণ (Amount) টাকা
মোবাইল (Phone)
তারিখ (Date)
অনুমোদিত স্বাক্ষর
🌐 ✉️ 💬